1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১ বান্দরবানে আন্তর্জাতিক ও ক্রীড়া দিবস উদযাপিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশর প্রথম প্রহরে বান্দরবানে শহীদের প্রতি ফুলেল শ্রদ্ধার ঢল

রিমন পালিত, বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।

রাত ১২টা ০১ মিনিটে বান্দরবান কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি ও পুলিশ সুপার মোঃ আবদুর রহমান।

এ সময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইসহ , পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা: মুহাঃ আবুল মনসুর
জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আজম, সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো: আবু তাহের সহ উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দল,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহিদ বেদীতে ফুল দেন।

পুষ্পস্তবক অর্পণকে ঘিরে শহিদ মিনার প্রাঙ্গণ ও আশপাশ এলাকায় নেমে আসে জনতার ঢল। শ্রদ্ধা নিবেদনের মুহূর্তে উপস্থিত সবার কণ্ঠে ধ্বনিত হয় কালজয়ী গান— “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”, যা পুরো পরিবেশকে করে তোলে আরও আবেগময়।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মাধ্যমে ভাষা শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বান্দরবানবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট