শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

বাম্দরবান বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে  ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে বিভিন্ন মন্দির ও সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এতে বান্দরবান সেনা জোনের আয়োজনে এ অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর সৈয়দ রবিউল ইসলাম, সাব-জোন কমান্ডার, রোয়াংছড়ি। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন নাতিক শেখ তাকি, বান্দরবান সদর জোন।

অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনে সহযোগিতা প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও সহায়তাপ্রত্যাশী ব্যক্তিদের মাঝে অনুদান বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোন স্থানীয় জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা প্রদান এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সম্প্রীতি সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হয়। একই সঙ্গে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক স্থিতিশীলতা এবং সেনাবাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের সুসম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।

শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে।