বান্দরবানে শারদীয় দূর্গা পূজা কঠোর নিরাপত্তার দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক,
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বান্দরবান জেলা বিএনপি সেক্রেটারি সাবেক মেয়র জাবেদ রেজাসহ আঞ্চলিক বিএনপি সকলনেতাবৃন্দগণ। পূজামণ্ডপে বিশৃঙ্খলা, উসকানি, মাদক, ইভটিজিং, নারী ও শিশু হয়রানি কিংবা দুষ্কৃতিকারীদের তৎপরতা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন তারাই। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে গুজব ছড়ানোর আগেই তা শনাক্ত ও প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকালে বান্দরবান গ্রান্ডভ্যালী একটি রেস্টুরেন্ট কনফারেন্স হলরুমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক প্রস্তুতি বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে এসব আলাপ আলোচনায় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন বান্দরবান জেলায় সকল ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দসহ
হিন্দু সম্প্রদায়ের মহিলা ও পুরুষগন।
এবার শারদীয় দূর্গা পূজা উৎসব সবাই মিলে একত্রে হয়ে আনন্দ মুখরিত ও প্রভুর কাছে প্রার্থনা করবে।
এবার পূজা নিরাপত্তারবাহিনী কঠিন ব্যবস্থা দেওয়া হবে।
এসময় বক্তরা বলেন, গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে আইপি ক্যামেরা স্থাপন, ভিডিও ধারণ ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজন অনুযায়ী রিচার্জেবল আইপি ক্যামেরা স্থাপন করে সেগুলো উপজেলা প্রশাসক কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সংযুক্ত করার ব্যবস্থা নিতে হবে। স্বেচ্ছাসেবকদের পরিচয়পত্র ও বাহুবন্ধনী নিশ্চিত করার পাশাপাশি পর্যাপ্তসংখ্যক নারী স্বেচ্ছাসেবক রাখার নির্দেশ দেন।
পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা, উসকানি, মাদক, ইভটিজিং, নারী ও শিশু হয়রানি কিংবা দুষ্কৃতিকারীদের তৎপরতার বিষয়ে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রশাসক পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির সদস্যদের।


