বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীদের পূজায় নিরাপত্তা নিশ্চিতে পরিদর্শন করেন জেলা আনসার কমান্ডার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

বান্দরবান প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বান্দরবান জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল।

আজ ১৫ অক্টোবর ২০২৬ (রোজ বৃহস্পতিবার) বান্দরবান জেলার বিভিন্ন পূজা মণ্ডপে সরেজমিনে উপস্থিত হয়ে তিনি নিরাপত্তার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। পরিদর্শনকালে তিনি মণ্ডপসমূহে দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের খোঁজখবর নেন এবং নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

মণ্ডপ পরিদর্শন শেষে জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পাল ডিউটিরত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে এক গুরুত্বপূর্ণ ব্রিফিং প্রদান করেন। ব্রিফিংয়ে তিনি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, “পূজামণ্ডপে আসা ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সজাগ থাকতে হবে এবং আইনশৃঙ্খলার ব্যাঘাত যেন না ঘটে সেজন্য সর্বদা সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখতে হবে।”

এছাড়া, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পারস্পরিক সমন্বয় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আনসার ও ভিডিপি সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। জেলা কমান্ড্যান্টের এই পরিদর্শন ও দিকনির্দেশনায় দায়িত্বরত সদস্যদের মাঝে কর্মোদ্দীপনা ও সতর্কতা আরও বৃদ্ধি পেয়েছে।