1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১

বান্দরবানে সার্বভৌমত্ব রক্ষা আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত ২৪৬ সেনা ক্যাম্প পূর্ণ স্থাপনের দাবিতে মানববন্ধন

অসীম রায়, বান্দরবান প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

 

বান্দরবানে সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুন:স্থাপনের দাবীতে- “মানববন্ধন” মঙ্গলবার(২০ শে জানুয়ারি) দুপুরে সহিত আবু সাইদ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়।

বাজারফান্ড প্লটের লীজের মেয়াদ-৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ রাখা ব্যাংক ঋণ পূর্বের ন্যায় চালু করা, জমি ক্রয়-বিক্রয় বা নামজারির ক্ষেত্রে তিন দফা এলআর ফান্ড বন্ধ করে ৬১ জেলার ন্যায় ভূমি ব্যবস্থাপনা ও রেজিষ্ট্রেশন ব্যবস্থা চালু করা, জমি ক্রয়-বিক্রয়-ব্যবসা-চাকুরী-শিক্ষা সহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল করা, হেডম্যান কার্যালয়ের পরিবর্তে সকল উপজেলা ভূমি অফিসে ভূমির কর/খাজনা পরিশোধের অবাধ সুযোগ সৃষ্টি করা এবং সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুন:স্থাপনের দাবীতে- “মানববন্ধন”

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বক্তব্য বলেন –

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়েছে। প্রধান অতিথি কাজী মোঃ মজিবর রহমান বলেন, বাজারফান্ড প্লটের লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ পূর্বের ন্যায় চালু করা, এলআর ফান্ড বন্ধ করে ভূমি ব্যবস্থাপনা ও রেজিষ্ট্রেশন ব্যবস্থা চালু করা, রাজার সনদ বাতিল করা, ভূমির কর/খাজনা পরিশোধের অবাধ সুযোগ সৃষ্টি করা এবং প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুন:স্থাপনের দাবি জানানো হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত:* বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম সওদাগরিজ, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল বশর, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি নুরুল আলম।

দাবিসমুহ-বাজারফান্ড প্লটের লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীতকরণ

– বন্ধ রাখা ব্যাংক ঋণ চালুকরণ
– এলআর ফান্ড বন্ধ করে ভূমি ব্যবস্থাপনা চালুকরণ
– রাজার সনদ বাতিলকরণ
– ভূমির কর/খাজনা পরিশোধের অবাধ সুযোগ সৃষ্টি
– প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুন:স্থাপন

এই দাবিগুলো নিয়ে স্থানীয় প্রশাসন ও সরকারের কাছে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল কাশেম সওদাগর, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল বশর।

সভাপতিত্ব করেন- পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি নুরুল আলম। আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, সহসাধারণ সম্পাদক শাহজালাল (জালাল), সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার, সদর উপজেলা নাগরিক পরিষদের সাধারন সম্পাদক আবদুল হক, পৌর নাগরিক পরিষদ সভাপতি শামসুল হক সামু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম,যুব পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ ইবরাহীম, ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন ইমন সহ নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ, যুব পরিষদ ও মহিলা পরিষদের অসংখ্য নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট