1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১

বান্দরবানে শিশু সাংবাদিকতার দুইদিনব্যাপী কর্মশালা শুরু

অসীম রায়, বান্দরবান প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

 

শিশুদের সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে বান্দরবানে শুরু হয়েছে শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী কর্মশালা। স্থানিকদের জন্য আয়োজিত এই কর্মশালায় শিশুদের সাংবাদিকতার প্রাথমিক ধারণা, লেখনীশক্তি ও মিডিয়া উপস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও শিশুদের অভিভাবক।
উদ্দেশ্য:* শিশুদের মধ্যে সৃজনশীলতা, মননশীলতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি।

কর্মশালায় শিশুরা লেখা, ছবি তোলা, ভিডিও তৈরি ও উপস্থাপনার প্রশিক্ষণ পাবে।

এই উদ্যোগ শিশুদের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শিশু সাংবাদিকতার দুই দিনব্যাপী কর্মশালা শুরু

শিশু-কিশোরদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিচ্ছেন হ্যালো ডট বিডিনিউজ এন্ড ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত।

শিশু-কিশোরদের জন্য শিশু সাংবাদিকতার ওপর দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি সকালে বান্দরবান প্রেসক্লাব সেমিনার রুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোররা সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ ও ফিচার লেখা, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরি, শিশু অধিকার এবং নিরাপদ সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ পাবে।

উদ্বোধন করেন – প্রধান শিক্ষক মো: মমতাজ উদ্দিন বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সভাপতিত্ব করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ, ফিচার সম্পাদক ঢাকা প্রতিনিধি ও ই‌টি‌ভি বিভাগীয় প্রতি‌নি‌ধি হাসান বিপুল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বান্দরবান প্রেসক্বাব এর সভাপতি আমিনুর ইসলাম বাচ্চু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -প্রেসক্বাব সাবেক সাধারণ সম্পাদক  মিনারুল হক, অসীম রায় (অশ্বিনী) সুমন সূত্রধর উপস্হাপনায়- উসিথোয়াই জেলা প্রতিনিধি বিডিনিউজ বিজনেস স্টাডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের – ২১ শে জানুয়ারি আগামী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন – বান্দরবান পুলিশ সুপার আব্দুর রহমান মহোদয়।

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ২০১৩ সাল থেকে বিডিনিউজ২৪.কম ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে, যেখানে ১০-১৭ বছর বয়সী শিশু-কিশোররা নিজেরা সংবাদ সংগ্রহ করে প্রকাশ করে।

এই ধরনের কর্মশালা দেশের বিভিন্ন জেলায় নিয়মিত আয়োজিত হয়ে আসছে, যা শিশুদের সৃজনশীলতা ও অধিকার সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই কর্মশালায় অংশগ্রহণকারী শিশু সাংবাদিকরা ভবিষ্যতে আরও দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট