1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১

আজিজনগরে সৌরাচালিত গভীর নলকূপ স্থাপনে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার

কে এইচ এম (লামা) প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের ক্রেসং ম্রো পাড়ায় ৪৩ লাখ টাকা ব্যয়ে সৌরচালিত গভীর নলকূপ স্থাপন ও বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা প্রকল্পের শুভ উদ্ভোধন করেন মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, লামা,বান্দরবান।
৮ ডিসেম্বর/২৫ ইং রোজ সোমবার সকাল ১১.৩০ ঘটিকার সময় উক্ত প্রকল্পের শুভ উদ্ভোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আবু হানিফ, উপজেলা প্রকৌশলী, লামা এবং আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসন মহরমসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রকল্প উদ্ভোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন- সরকারের লক্ষ্য হলো দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকার মানুষকে মৌলিক সুবিধার আওতায় আনা। ক্রেসং ম্রো পাড়ার মানুষের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যা সমাধানের অংশ হিসেবে এই সৌরচালিত গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। আপনাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, আর সেই দায়িত্ব আমরা আন্তরিকতার সাথে পালন করে যাবো।

তিনি আরও বলেন—দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সেবায় আরও প্রকল্প গ্রহণ করা হবে।

সৌরচালিত এই গভীর নলকূপ প্রকল্প উদ্বোধনের মাধ্যমে ক্রেসং ম্রো পাড়ার শতাধিক মানুষের বিশুদ্ধ পানির সংকট দূর হলো। সরকারের উন্নয়ন কার্যক্রম এখন সত্যিই প্রত্যন্ত জনপদে পৌঁছে যাচ্ছে—এটাই এই প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য।

স্থানীয়রা জানান, স্বাধীনতার পর এই প্রথম কোনো উপজেলা নির্বাহী অফিসার ক্রেসং ম্রো পাড়ায় সরেজমিনে উপস্থিত হয়ে জনগণের খোঁজখবর নিলেন, যা এলাকার মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও আশার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট