1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে সেনা উদ্যোগে দুঃস্থ অসহায় ৩৬ পরিবার মাঝে আর্থিক সহায়তা প্রদান নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাইংয়ের জলকেলি উৎসবের সমাপ্তি বাইশারী ইসলামি আদর্শ বালিকা দাখিল মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বাইশারী ইউনিয়নের ইসলামিক ফাউন্ডেশনে ভারপ্রাপ্ত কেয়ারটেকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সেনা উদ্যোগে দূর্গম পাহাড়ি জনপদে স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত- আলীকদমে প্রাথমিক চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণের জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠিত কাগজিখোলা আদর্শ ইসলামিয়া দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বাঙালি পাহাড়ি আমরা সবাই দেশের নাগরিক কারও ভিন্ন ধরনের জাতির নয় ভূমিও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর হেলান উদ্দীন বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত

পাহাড় কাটার অপরাধে লামার ৬ ইটভাটাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মোঃ জাহিদ হাসান,(লামা) প্রতিনিধি।
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

 

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পাহাড় কেটে ইট তৈরির কাঁচামাল হিসেবে মাটি ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত ৬টি ইটভাটাকে মোট ১৮ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে। বুধবার (০৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত উপজেলার ফাঁসিয়াখালি ও ফাইতং ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৯ এর বিভিন্ন ধারায় এই বিপুল পরিমাণ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো: ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছায় অবস্থিত পিবিএন, বিএনবি এবং ফাইতং ইউনিয়নের বিএমডব্লিউ, ফোরবিএম, ইউবিএম, ওয়াইএসবি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে পাহাড় কাটার মতো গর্হিত কাজ বন্ধ করতে এই অভিযান চালানো হয়েছে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাহাড়ের মাটি ব্যবহার করায় ৬টি ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি কাটা ও পরিবেশ দূষণের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতিতে এই অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট