1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বান্দরবান শহরস্থ মধ্যেমপাড়া রিখিয়াং রেস্টুরেন্টে ভয়াবহু আগুন বান্দরবানে সেনা উদ্যাগে রমজান উপলক্ষে গরীব নিরীহ অসহায় ৫০০টি পরিবার মাঝে ইফতার ও সেহরি বিতরণ বান্দরবানে দুঃস্থ মহিলা সেলাই প্রশিক্ষনার্থীদের ভাতা ও সেলাই মেশিন প্রদান এবার এলো ঈদের কেনাকাটায় জমজমাট বান্দরবান রাস্তার মাথায় কেরানিহাট সাতকানিয়া আল আকসা মেগা শপিংমল পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর কুষ্ঠ মরণব্যাধি বান্দরবানে চার ধর্মীয় গুরুর অংশগ্রহণে সচেতনতা সভা ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স ‘ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বান্দরবান -৩০০নং আসনের বিএনপি রাজপুত্র সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা, উন্নয়নের প্রত্যয়ে জনসমুদ্র রঙধনু জাতী গঠনের প্রত্যয়ে, পাহাড়ের দায়িত্বে ব্যারিস্টার মীর হেলাল

বান্দরবানে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

 

‘হাত ধোয়ার নায়ক হোন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় নানা আয়োজনে বান্দরবানে অনুষ্ঠিত হলো বিশ্ব হাত ধোয়া দিবস।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আয়োজন করা এক হাত ধোয়া প্রদর্শনী।

এসময় হাত ধোয়া প্রদর্শনীর উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দাঁড়িয়ে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেয়। পরে জেলা প্রশাসকের কনফারেন্স হলে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী অনুপম দে, বান্দরবান পৌর পানি সরববারহ এর তত্বাবধায়ক মো. জুলহাস মিয়া, সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম হাসান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাসহ শিক্ষার্থীরা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন সঠিক সময়ে এবং নিয়ম মেনে হাত পরিস্কার করলে অনেক জীবানু ধংস হয়ে যায়, আর আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি।

এসময় বক্তারা আরো বলেন, হাত ধোয়ার নায়ক হোন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে এবং শরীরকে সুস্থ রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট