1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবানে পাঁচ ইটভাটা মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বান্দরবান শহরস্থ মধ্যেমপাড়া রিখিয়াং রেস্টুরেন্টে ভয়াবহু আগুন বান্দরবানে সেনা উদ্যাগে রমজান উপলক্ষে গরীব নিরীহ অসহায় ৫০০টি পরিবার মাঝে ইফতার ও সেহরি বিতরণ বান্দরবানে দুঃস্থ মহিলা সেলাই প্রশিক্ষনার্থীদের ভাতা ও সেলাই মেশিন প্রদান এবার এলো ঈদের কেনাকাটায় জমজমাট বান্দরবান রাস্তার মাথায় কেরানিহাট সাতকানিয়া আল আকসা মেগা শপিংমল পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার বিশেষ নির্দেশ পার্বত্য মন্ত্রীর কুষ্ঠ মরণব্যাধি বান্দরবানে চার ধর্মীয় গুরুর অংশগ্রহণে সচেতনতা সভা ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স ‘ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বান্দরবান -৩০০নং আসনের বিএনপি রাজপুত্র সাচিং প্রু জেরীকে গণসংবর্ধনা, উন্নয়নের প্রত্যয়ে জনসমুদ্র রঙধনু জাতী গঠনের প্রত্যয়ে, পাহাড়ের দায়িত্বে ব্যারিস্টার মীর হেলাল

নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা, দুর্যোগ প্রশমন ও দোয়া দিবস উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ তৈয়ব উল্লাহ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত ও মাদক-চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
সভায় ইউএনও বলেন,
“সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো চোরাচালান ও মাদক পাচার। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা ও প্রস্তুতি নিয়ে কাজ করছে। সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে এগিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে।”

সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে করণীয় নির্ধারণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন— ১১ বিজিবি’র সহকারী পরিচালক এডি আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাইফুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ রুবেল, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী শাহ আজীজ, উপজেলা শিক্ষা অফিসার আখতার উদ্দিন, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম, দোছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী আরও বলেন,
“সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা তৎপরতাও বেড়েছে। অপরাধী যে-ই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।”

এরপর বেলা সাড়ে ১২টায় নাইক্ষ্যংছড়ি সরকারি ছালে আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নাইক্ষ্যংছড়ি স্টেশনের উদ্যোগে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগকালীন আগুন নিয়ন্ত্রণে রাখার পদ্ধতি ও করণীয় বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

এছাড়াও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা কর্মসূচি পালিত হয়।

সভায় অংশগ্রহণকারী সদস্যরা মাদক, সন্ত্রাস ও চোরাচালান প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন এবং প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট