1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১ বান্দরবানে আন্তর্জাতিক ও ক্রীড়া দিবস উদযাপিত

বান্দরবানে প্রবারণা পূর্নিমা উপলক্ষে বৌদ্ধ পরিষদ, কর্তৃক আয়োজিত বনভোজন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছে সেনা জোন কমান্ডার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

সোমবার ( ৬ অক্টোবর) সন্ধ্যায় সময়ে বান্দরবান সদর রোয়াংছড়ি বাস্টেশন এলাকায় প্রবারণা পূর্নিমা উপলক্ষে বৌদ্ধ ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য বনভোজন, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ পিএসসি, জোন কমান্ডার, বান্দরবান সেনা জোন এবং জোনাল স্টাফ অফিসার, অনন্য অফিসার বৃন্দ ।

প্রধান অতিথি তাঁর অনুপ্রেরণামূলক বক্তৃতায় বলেন,

“ধর্ম যার যার, উৎসব সবার — ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবাই যদি পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সহনশীলতা প্রদর্শন করি, তবে সমাজে সত্যিকার শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও আহ্বান জানান— সকল ধর্মের মানুষকে পারস্পরিক সৌহার্দ্য ও সম্মান বজায় রেখে একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে, যেন বান্দরবান সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সমগ্র দেশের সামনে উদাহরণ সৃষ্টি করতে পারে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সম্পদ বড়ুয়া, সভাপতি, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি।

বক্তব্য রাখেন আরও অনেকে, যারা ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সংহতি ও তরুণ প্রজন্মের সৃজনশীল বিকাশের গুরুত্ব নিয়ে মতামত ব্যক্ত করেন।

পুরস্কার বিতরণ শেষে উপস্থিত অতিথি, শিক্ষক, ছাত্রছাত্রী এবং দর্শকদের অংশগ্রহণে প্রবারণা পূর্ণিমার আলোক উৎসব আনন্দঘন পরিবেশে পরিণত হয়।

আয়োজনে: বান্দরবান বৌদ্ধ ছাত্র পরিষদ, বান্দরবান সদর সহযোগিতায় সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও ঐক্য, বান্দরবান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট