1. kazijewel.bban@gmail.com : বান্দরবান নিউজ : বান্দরবান নিউজ
  2. info@www.bandarbannews.com : বান্দরবান নিউজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
গরুও ইয়াবা ব্যবসা পাচারে বাধা ;নাইক্ষ্যংছড়িতে যুবককে পিটিয়ে রক্তাত্ত,হাসপাতালে ভর্তি বান্দরবান রাজার মাঠে জল কেলি সাংগ্রাইং উৎসব উদ্ধোধন করেন পার্বত্য মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান বান্দরবানে নানা দিয়ে বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত পার্বত্য জেলা পরিষদ পক্ষ থেকে ১৪৩৩ শুভ বাংলা নববর্ষ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বান্দরবানে নানা আয়োজন দিয়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব উদ্ধোধন বান্দরবানে সাঙ্গু নদীতে ফুল ভাসাতে এসে প্রার্থনা করছে চাকমা,তংচংগ্যাঁ তরুণ -তরুণীসহ শিশু ক্রীড়া সামগ্রী উপহার দিলেন সদর ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি লুৎফর উজ্জ্বল লংগদু জোনের মানবিক উদ্যোগে রসুলপুর এলাকায় ২য় ডিপ টিউবওয়েল স্থাপন উদ্ধোধন বান্দরবানে পেট্রোল পাম্পে একজন সরকারি কর্মকর্তা কে অপহরণ গ্রেফতার -১ বান্দরবানে আন্তর্জাতিক ও ক্রীড়া দিবস উদযাপিত

অবৈধ বালি উত্তলনে ঝুঁকিতে বান্দরবান বিশ্যবিদ্যালয়ে ছাত্র হোস্টেল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

বান্দরবান বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অবাধে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে করে পাশের ছাত্র হোস্টেলসহ আশপাশের স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোস্টেলের উত্তর পাশে নিচে ঝিরি থেকে অবাধে চলছে বালু উত্তোলন। এসব বালু উত্তোলনে জড়িত রয়েছে পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার আমীর হোসেন,বাজালিয়া বড়দুয়ারা এলাকার বাসিন্দা নুরুল আবচারসহ একটি সঙ্গবদ্ধ চক্র। এতে মাটির স্তর দুর্বল হয়ে ভাঙন বা ধসের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ছাত্রী হোস্টেলের নিরাপত্তা নিয়ে বেশি আশংঙ্খা করছেন করছেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে কয়েক জন
শিক্ষার্থী জানান, বালু উত্তোলনের ফলে
হোস্টেল ভবনটি ভাঙন বা ধসে পড়ার চরম ঝুঁকি সৃষ্টি হতে পারে।ফলে প্রশাসনের দ্রুত হস্থক্ষেপ কামনা করেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অপর এক বাসিন্দা বলেন, গত কয়েক দিন ধরে কাইচতলি এলাকার নুরুল আবচার,মো. হাসান (যিনি সুয়ালক ইউপির কাইচতলি নতুন পাড়া এলাকায় আলোচিত পাহাড় কাটা মামলার অন্যতম আসামী) ও
, আমির হোসেনসহ বেশ কয়েকজনের যোগসাজশে বিশ্ববিদ্যালয় ছাত্র হোস্টেলের নিচে একটি মৃত ঝিরি থেকে অবাদে বালুউত্তোলন করছে তারা।যার ফলে বিশেষ করে বর্ষাকালে ভাঙনের কবলে পড়ার চরম সম্ভবনা রয়েছে হোস্টেলটি।জেলার সর্বউচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলটি রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এছাড়া বালু উত্তোলনের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে তেমনি নষ্ট করা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য ।

জানতে চাইলে অভিযুক্ত নুরুল আবচার বলেন, অন্য কাজ না থাকায় বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বালু গুলি তিনিই নিচ্ছেন। বালু পরিবহন করতে আমীর হোসেনের সাথে কথা বলে ৩৫ হাজার কাটা ব্যয় করে রাস্তা তৈরি করেছেন তিনি।এছাড়াও সুয়ালক উত্তর
কাইচতলী নতুন পাড়া এলাকায় চাঞ্চল্যকর পাহাড় কাটার অন্যতম আসামী বলে জানান তিনি।

পক্ষান্তরে আমীর হোসেনের ঠিকানা বা ফোন নাম্বার না পাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী বলেন, বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বালু উত্তোলনের বিষয়ে জানা নেই।
এবিষয়ে জানতে বান্দরবান সদর ইউএনও মারুফা সুলতানা খান হীরামনিকে একাধিকবার মুঠোফোনে কল ও ক্ষুদেবার্তা পাঠালেও যোগাযোগ করা সম্ভব হয় নি।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের কথা জানান।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে নানা কৌশল অবলম্বন করে,বিভিন্ন উন্নয়ন মূলক কাজের নামে দরখাস্ত লিখে, জেলা প্রশাসন,জেলা পরিষদ সহ বিভিন্ন  দপ্তরে দিয়ে,চিঠির প্রাপ্তি স্বীকার, দেখিয়ে ঐ এলাকায় অবৈধভাবে পাহাড়ের  মাটি,বালি বিক্রির সাথে জড়িত এই সিন্ডিকেট টি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট