বান্দরবান ফারুক পাড়ায় প্রতিমন্ত্রী সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ফারুখ পাড়া সাংস্কৃতিক ইনষ্টিটিউট কনফারেন্স হলে দেশের সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়ন, ঐতিহ্য সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা (প্রতিমন্ত্রী ) বম জাতিদের  সঙ্গে সাংস্কৃতিক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সভায় মন্ত্রী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি নেতৃবৃন্দের সঙ্গে সাংস্কৃতিক ও সভা করেন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম । বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এবং প্রতিমন্ত্রীসহ ধর্মনি।

এসময় সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ ও শিল্পীদের অধিকার রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। সরকারের সহযোগিতায় ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা রয়েছে।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি তিনি বলেন, দেশীয় সংস্কৃতি চর্চা ও শিল্পীদের কল্যাণে সংগঠনটি নিরলসভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে।

এসময় ফারুক পাড়ার সাংস্কৃতিক যুবকরা বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই মতবিনিময় সভা ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী আরও তার বক্তব্য বলেন, দীর্ঘদিন ধরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সরকারের পক্ষ থেকে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সংস্কৃতিকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া এবং জাতীয় ঐতিহ্য সংরক্ষণই সরকারের মূল লক্ষ্য। এবং ফারুক পাড়া সাংস্কৃতিক ক্যালচার ইনষ্টোমেইন এসব ক্রয় করার জন্য ৩লাখ টাকার দিবে বলে আশ্বাস দিয়েছে তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ড সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করে এবং তরুণ প্রজন্মকে সঠিক ধারায় গড়ে তুলতে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের প্রতিচ্ছবি। তাই সরকার ও সাংস্কৃতিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগে এর বিকাশ জরুরি।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য মন্ত্রী সাচিং প্রু জেরি পিএস জয়নাল আবেদীন, সুয়ালক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্যানেল মোঃ জসিম উদ্দিন,মন্ত্রী একান্ত পিএস হেলালসহ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।