বান্দরবানে জেলা পরিষদে ক্রীড়া বিভাগ দায়িত্বে কাজী নিরুতাজ বেগম

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক

বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্ব পেলেন বান্দরবান জেলা মহিলা দল সভাপতি ও জেলা পরিষদ সদস্য কাজী নিরুতাজ বেগম।শনিবার (১৭ অক্টোবর) জেলা পরিষদ চেয়ারম্যান মিজ্ মা ম্যা চিং সাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।একই অফিস আদেশে গেলো ১ সেপ্টেম্বর”২০২৬ তারিখে জারিকৃত অফিস আদেশ বাতিল ঘোষনা করে সকল সদস্যের দপ্তর পুনরায় বন্টন করা হয়।এবিষয়ে জেলা পরিষদ সদস্য হিসেবে কাজী নিরুতাজ বেগম জানান,জেলা পরিষদ সদস্য হিসেবে ক্রীড়ার টেকসই মানউন্নয়নে মনযোগ দিবো এবং কাজ করবো।তিনি তৃণমূল পর্যায়ে যুগপোযোগী সিদ্ধান্ত প্রনয়ন,ক্রীড়া প্রতিভা অন্বেষণসহ দীর্ঘমেয়াদি টেকসই একটি পরিকল্পনার ওপর জোর দিতে চান।এসব লক্ষ্য অর্জনে প্রধান প্রধান ক্ষেত্রগুলো চিহ্নিত করে বিশেষভাবে গুরুত্ব দেয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন,ক্রীড়ার মানসম্মত এবং টেকসই উন্নয়নে বড় বড় প্রকল্প নিলে হবে না,এটা প্রান্তুিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে।নারী ক্রীড়াবিদদের জন্য বিশেষ অগ্রাধিকার দেয়া হবে।তিনি বলেন,আমাদের অনেক সীমাবদ্ধতা আছে।তারপরও আমি চেষ্টা করবো প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিক ক্রীড়া পরিকল্পনার ভিশন কে প্রান্তিক পর্যায়ে পৌছে দিতে।এসময় কাজী নিরুতাজ বেগম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।তিনি বলেন,সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সুতরাং জেলা পরিষদ সদস্য হিসেবে সাংবাদিকদের সহযোগিতা নিয়ে জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে চাই।